শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ব্যান্ডেল ৬৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর বুধবার গভীর রাতে উপজেলার সীমান্তবতী রানীশিমুল ইউনিয়নের খাড়ামোড়া গ্রাম থেকে মদ গুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এসআই রাশেদুল ইসলাম, এএস আই বিপুল রহমান।
এএসআই জোবায়েল খান সঙ্গীয় পুলিশের অভিযানিক দল খাড়ামোড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ভারতীয় ৩ টি ব্যান্ডের ৬৪ বোতল মদ। ওসি কাইয়ুম খান সিদ্দিকী মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না আইনের আওতায় আনা হবে মাদক ব্যবসায়ীদের।
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com