ফরিদপুরের সালথায় দুইদিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বই মেলা ২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জেলা কালচারাল অফিসার ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সাইফুল হাসান মিলন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ সাদিক, ফরিদপুর সহকারী কমিশনার বদিউজ্জামান রিশাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, কলামিস্ট, গুনি লেখক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, সম্মিলিত সাংস্কৃতিক হোর্টের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবির খোকন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com