ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ইউনিয় পর্যায়ে সোনাপুর ইউনিয়নের ফাইনাল খেলা ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত।
আজ সোমবার (২৪) জুলাই বিকাল ৩টায় উক্ত খেলার শুভ-উদ্ভোধন করেন (স্বনাধন্য চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লার অনুপস্থিতে- জনাব কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী-সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালথা ফরিদপুর।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা প্রাথমিক ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলার সভাপতিত্ব করেন জনাব কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী-সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালথা ফরিদপুর।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুর রহমান-সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা ফরিদপুর, জনাব এবি এম সামচুল আলম-প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সালথা ফরিদপুর ।
আরো উপস্থিত ছিলেন আইয়ুব আলী-প্রঃ শিঃ সোনাপুর সঃ প্রাঃ বিঃ, মোঃ সিদ্দিকুর রহমান-প্রঃ শিঃ চান্দা খোলা সঃ প্রাঃ বিঃ,কবিতা রায়-চাঁদপুর হোগলাকান্দী সঃ প্রাঃ বিঃ, মোঃ শফিকুল ইসলাম গোপালিয়া সঃ প্রাঃ বিঃ,মোঃ বেলাল হোসেন -চাঁদপুর হোগলাকান্দী সঃ প্রাঃ বিঃ,আবু রাসেল-চাঁদপুর হোগলাকান্দী সঃ প্রাঃ বিঃ,মোঃ মোশাররফ হোসেন-ফুকরা সঃ প্রাঃ বিঃ,মিতা খানম-সোনাপুর সঃ প্রাঃ বিঃ প্রমুখঃ।

উক্ত ফুটবল খেলায় ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপে সোনাপুর সরকারি প্রাথমিকে বিদ্যালয়কে ১ শূন্য গোলে পরাজিত করে, ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপে চাঁদপুর হোগলাকান্দী প্রাঃ বিদ্যালয় ৩শূন্য গোলে মিনাজদিয়া চান্দাখোলা সরকারি প্রাথামিক দলকে পরাজিত করে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম গোপালিয়া সঃ প্রাঃ বিঃ, আয়োজনে- সোনাপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সালথা, ফরিদপুর।
তাছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আশে পাশের প্রাথিমক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাগণ। প্রতিযোগিতা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়েীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন বিশেষ অতিথিগন।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com