ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় বিল্লাল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত বিল্লাল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মান্নু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইট নামানোর সময় হঠাৎ করে অসাবধানতাবশত ট্রলি উল্টে নিচে চাপা পড়ে বিল্লাল। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে তার পরিবার ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করি। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com