ফরিদপুরের সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছ।
আজ শনিবার (৪ মার্চ) সকাল ৮.৩০ মিনিটে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব শাহদাব আকবর চৌধুরী (লাবু)-ফরিদপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-২ ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রালয়।

যোগারদিয়া উচ্চ বিদ্যলয়ের সভাপতি মোঃ হাকিম মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওযাদুদ মাতুব্বর, জেলা পরিষদের সদস্য নুর মোহাম্মদ হোসেন (তোতা মিয়া), গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ,
আরো উপস্থিত ছিলেন, প্রফেসর সাখাওয়াত জয়নাল-সালথা সরকারি কলেজ সালথা ফরিদপুর ও সভাপতি সোনাপুর বাজার কমিটি, ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠণের নেতা কর্মিগন।
ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালায় ছিলেন যথাক্রমে এস এম ইব্রাহীম ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকাগন এবং অত্র বিদ্যালয়ের আশে পাশের আগত শিক্ষকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com