মুন্সীগঞ্জের শ্রীনগরে মাসিক আইন- শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক, শ্রীনগর থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃকামরুজ্জামান,সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন মাষ্টার, ফায়ার স্টেশন মাষ্টার মাফুদ রিবেন, উপজেলা সহকারী প্রকৌশলী আসিফ নেওয়াজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, শ্যামসিদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃনাজির হোসেন, বাঘড়ার তানজিল,ইটপাড়ার ফজলুর রহমান, কোলাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলাম বাবু।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com