মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা ভাগ্যকূল ইউনিয়নে সরকারি শিশু পরিবারের (বালক) শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাগ্যকুল সরকারি শিশু পরিবারের মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবদুল কাদির মিয়া,সহকারী কমিশনার (ভূমি)আবু বক্কর সিদ্দিক।
এবং জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ নরুল হক মিয়া, সহকারি পরিচালক মাহবুব আলম, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন,শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, রাঢ়ীখাল ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী প্রমূখ। পরে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
মোঃতারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com