ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড বাকাইল গ্রামে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ এর চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় কলেজ মাঠে ফরিদপুর - ১ আসনের মাননীয় সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল এ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, পরিচালনায় যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তপন।বক্তব্য দেন, সংসদ সদস্যের সহধর্মিণী পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাবেক পরিচালক সেলিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এড্যা. কুবাদ হোসেন,ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেলী পারভীন ইতি।
আরো উপস্হিত ছিলেন,পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক নিত্য গোপাল কন্ডু,উপজেলার আওয়ামী লীগ সহ- সভাপতি শেখ আকরামুজ্জামান ( কুয়েতি), টগরবন্দ, বানা ও গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ( আছাদ মাষ্টার), মিজানুর রহমান মিজান ও খান সাইফুল ইসলাম পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আসরাফ আলী বাসার প্রমূখ।
আলফাডাঙ্গা প্রতিনিধি - আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com