ফরিদপুরের আলফাডাঙ্গা সমগ্র উপজেলায় (পৌরসভা ও ইউনিয়ন) জন প্রতিনিধিদের মাধ্যমে সাত শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করেছেন ফরিদপুর- ১ আসন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।
গত শনিবার( ১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে থানা রোড ফুট ফ্যাক্টরির সামনে অসহায় শীতার্ত পরিবারগুলোর মাঝে তিনি এ কম্বল বিতরণের শুভ উদ্বোধন শুরু করেন । তীব্র শীত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় আলফাডাঙ্গা উপজেলায় অসহায় পরিবারগুলোর উপর জেঁকে বসেছে শীত।
শীতের এই তীব্রতায় বেশি কাবু হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। তাদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। সার্বিক পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ।
সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম বলেন,তীব্র শীতে নিম্ন আয়ের মানুষগুলো শীতে অসহায় হয়ে পড়েছে । তাদের একটু শীত নিবারনের জন্য উপজেলা ব্যাপি কম্বল বিতরন শুরু করেছি।পর্যায়ক্রমে উপজেলায় আরো কম্বল বিতরণ করা হয়েছে।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com