ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে মোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
যার মধ্যে ০৪ জন বৈধ প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে এবং ০২ জনের তথ্যের গড়মিল থাকায় যাচাই-বাছাই প্রার্থিতা বাতিল হয়েছে।
বৈধভাবে মনোনীত প্রার্থীগণের তালিকা
১। মোহাম্মদ জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র)
২। শাহাদাব আকবার (বাংলাদেশ আওয়ামী লীগ)
৩। মোঃ জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন)
৪। মো: আলমগীর মিয়া (জাতীয় পার্টি)
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের নাম
মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র)(সমর্থন সূচক স্বাক্ষর যুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাতিল হয়েছে)
মোঃ আবদুল কাদের (স্বতন্ত্র)(সমর্থন সূচক স্বাক্ষর যুক্ত তালিকায় তথ্যের গড়মিল থাকায় বাতিল হয়েছে)
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ ৫ ই নভেম্বর।
উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করলে ফরিদপুর-২ আসনটি শূন্য হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com