পহেলা(১ম) রবিউল আউয়াল রোজ বুধবার, জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লাহর মহা ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী সাহেবের মহা হুকুমে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির গৌরবময় ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় ফরিদপুর সদরের, নগরকান্দা উপজেলা, রামনগর ইউনিয়নে প্রত্যেক জাকের পার্টির নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি-বাড়ি আল্লাহ্ আকবার, কালেমা তাইয়্যেবা, ও জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল খচিত তিনটি পতাকা উত্তোলন করা হয়েছে বাদ ফজর।
এ সময় জাকের পার্টির অন্যতম সদস্য নগরকান্দা উপজেলার, রামনগর ইউনিয়নে, ডাক্তার ফজলুল হক এর বাড়িতে পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়নের মূল দলের সভাপতি জয়নুদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক গফফার সেক এবং মাওলানা আব্দুস সবুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্টের নিজামুল হক শিশির, ফিরোজ হোসেন, পলাশ মোল্লা, জাকির হোসেন সহ জাকের পার্টির রামনগর ইউনিয়নের সকল নেতাকর্মী ও সমর্থক গন।
এ সময় পবিত্র ফাতেহা শরীফ পাঠ করে দেশ-বাসীর উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুর বিশেষ প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com