কালিয়া থানার সেকেন্ড অফিসার ইয়াসিন আরাফাত ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জয়পুর গ্রামের জয়পুর মোড় থেকে আটক করে।
এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক আসামিরা হলেন, কালিয়া পৌরসভার ছোটকালিয়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে ইবাদুল শেখ ও একই গ্রামের তৈয়বুর শেখের ছেলে শিমুল শেখ।
এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম।
মামলা নং ৬।
মোঃ বাবর আলী, নড়াইল
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com