শ্রীনগরের ভাগ্যকুলে শেখ কামাল স্মৃতি নক আউট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ভাগ্যকুল স্পোর্টস ক্লাব এর আয়োজনে এবং তানভীর আহমেদ রবিন,মামুন সারেং,আলামিন ও মিঠুর পরিচালনায় ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ মাঠে এ মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম নিশাত শিকদার।
এবং ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মুজিবুর রহমান তালুকদার,গোবিন্দ চন্দ্র বর্মন দপ্তর সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ,সহ-সভাপতি সুলতান মাহমুদ অপু,চঞ্চল আকন প্রচার সম্পাদক ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ।
যুবলীগ নেতা মামুন সারেং,রকিবুল আলম পাপ্পু, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন,শ্রীনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠাতা ও যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা খান মোঃ তোহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মান্দ্রা ফ্রেন্ডস মিডিয়া বনাম সর্দার সুপার হিরো খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় ট্রাইবেকারে সর্দার সুপার হিরো বিজয়ী হয়।
রিপোর্টারঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com