আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আলফাডাঙ্গা ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটের সময় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।বোয়ালমারী একাদশ ও কাশিয়ানী একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বোয়ালমারি একাদশ কাশিয়ানী একাদশকে ১-০ গোলে পরাজিত করেন।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে, আলফাডাঙ্গা ক্লাবের সভাপতি মোঃ ওমর আলী শেখ ও সাধারন সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিমের পরিচালনা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি অসুস্থ থাকার কারনে টুর্নামেন্টের উদ্বোধন করতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য-১ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ,আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন ও সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলিম( সোজা) , পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, ভাইচ চেয়ারম্যান পুরুষ শেখ দেলোয়ার হোসেন ও মহিলা লায়লা পারভীন। বাংলাদেশ আওয়ামী উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার ।
এবং যুগ্ন আহবায়ক মোঃ কামরুল ইসলাম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিশনার মোঃ হারুন-অর-রশিদ, সদস্য মোঃ হানিফ কাজীসহ অনেকে ।দুই দলের খেলোয়াড়দের জার্সি উপহার দেন ঢাকা পিওর গোল্ডের মালিক হারিচুর রহমান সোহান।
খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন, নড়াইল জেলার ক্রীড়া সংস্হা সদস্য রেফারি মো. শামিম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন প্রভাষক মোঃ মাহিদুল ইসলাম।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com