বরিশালের আগৈলঝাড়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উদ্যোগে আউট অব স্কুলের শিক্ষক ও সুপারভাইজারদের ১২দিনের বুনিয়াদী প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ১২দিনের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের সভায় উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন সহযোগিতায় ভোসড এর আউট আব চিলড্রেন এডুকেশনের গ্রোগ্রাম কর্মকর্তা মহাদেব দাস, বরিশাল জেলা শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো.জানে-ই আলম হাওলাদার, জেলা ম্যানেজার নিজাম উদ্দিন সিকদার, সিনিয়র গ্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন।
ও মনিটরিং কর্মকর্তা গৌতম বিশ্বাস,কোঅর্ডিনেটর ঢাকা মহীমা শংকর দত্ত, উপজেলা প্রগ্রাম ম্যানেজার মো: শাহালম তালুকদার।
এস এফ বিউটি হক,বিপ্লব রায়,মানিক দাস,চয়ন দত্ত প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৬০টি স্কুল শিক্ষক ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঝড়ে পরা একটি শিশু ও যাহাতে শিক্ষা থেকে বাদ না পরে, সমাজে সকলের তথা শিক্ষকদের প্রতিও সেই নির্দেশনা প্রদান করেন।
জগদীশ মন্ডল আগৈলঝাড়প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com