তেলে আর জলে কখনও মিশে না " কথাটির প্রচলন থাকলেও ভিন্ন চিত্র মিলেছে নাটোরের লালপুরে মেসার্স সততা ফিলিং স্টেশনে। দেশে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এমন ঘটনা ঘটছে।
নাটোরের লালপুরে পেট্রোল তেলের সাথে পানি মিশিয়ে বিক্রির অপরাধে গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশনের মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬আগষ্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা করেন। জানা যায়, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্তত ২৫/৩০জন শ্রমিক গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশন থেকে তাদের মোটরসাইকেলে যে যার পরিমাণমত পেট্রোল নিয়ে মোটরসাইকেল স্টাট দিতে গেলে আর স্টাট নেয় না।
এসময় মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশকে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেলের সাথে পানি মেশানোর প্রমাণ পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন মালিক সিদ্দিকুর রহমানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে ও ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত পেট্রল অপসারণ করে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
রুবেল আলী, নাটোর সংবাদদাতাঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com