শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে স্পীডবোট নিয়ে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে জাজিরার পালেরচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল বাশার (২০), শাকিল দেওয়ান (২১), ইয়ামিন (১৯), আক্তার হোসেন (৩০) ও ইকবাল মুন্সি।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ১৪টি দেশি অস্ত্র ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
রিপোর্ট মোঃ সুমন খন্দকার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com