নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: হাসানূর আল মামুন প্রমূখ। এছাড়া বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবু সাইদ চৌধুরী রানীনগর নওগাঁঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com