ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে আলফাডাঙ্গা টু বেড়িরহাট সড়কে বুড়াইচ গ্রামে মেইন রাস্তায় ফেনদাহ মোড়ে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সূত্রে জানা যায়, ২৬ জুলাই মঙ্গলবার দুপুর ৩টায় আলফাডাঙ্গা থানার সামনে থেকে এক মহিলা অটো ভ্যানে করে বুড়াইচ বোড অফিসে যাওয়ার জন্য রওনা হয়। আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় সামনে থেকে যাত্রী বেসে এক ছিনতাইকারী উঠে ঐ অটোভ্যানে।
বুড়াইচ ফেনদাহ মোড়ে পৌছালে ভ্যান থামাতে বলে ঐ ছিনতাইকারী। এ সময় পিছন থেকে মোটরসাইকেল নিয়ে আরেকজন উপস্থিত হলে যাত্রী বেসে থাকা ছিনতাইকারী মহিলার পার্স (হাত ব্যাগ) ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।
পার্সে নগদ টাকা, ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র সহ জরুরী কাগজপত্র চিলো বলে জানান ছিনতাইকারী কবলে পড়া ঐ মহিলা।
আরিফুজ্জামান চাকলাদার-আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com