ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় শাগির শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন বন্ডপাশা হাজেরা মকবুল কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম।
সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন এর কার্যালয়ে কাটাগড় শাগির শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. নুরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার ও সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, সাধারণ অভিভাবক সদস্য মো. ফায়েক মোল্যা, মো. মফিজুর রহমান, মো. বারেক মোল্যা, মহিলা অভিভাবক সদস্য মোছা. রূপসী বেগম, শিক্ষক প্রতিনিধি মো. মমতাজুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি মোছা. সুলতানা পারভীন, সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও মো. মাহব্বত আলী, সাজ্জাদুর রহমান লাবলু প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com