মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন বেসরকারী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সেবা ও সাফল্যের পাঁচ বছর পূর্তি ছয় বছরে পা রেখেছেন ইয়াসমিন দেলোয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এ উপলক্ষে বৃহস্পতিবার ৯জুন দুপুর দেড়টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালক মোহাম্মদ রবিন মিয়ার সঞ্চালনায়, সকল অতিথিদের কে নিয়ে দুপুরের লাঞ্চ শেষে বিকেল সাড়ে তিনটায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ সময় হাসপাতালের কর্ণধার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ষপূর্তি কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
পাঁচ বছর পূর্তি উৎসবে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম, পদ্মা সেতু উত্তর থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামসহ শ্রীনগর প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com