ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভাঙ্গা থানার মো. সেলিম রেজা। মঙ্গলবার (১০ মে) ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, সোমবার (৯ মে) ফরিদপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
এতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সেলিম রেজার নাম ঘোষণা করা হয়।
তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।
সেসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভূইয়া।
এবংসিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও সামগ্রীক কর্মতৎপরতার অনন্য অবদান রাখায় সেলিম রেজাকে জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়েছে।
এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় আলগী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা এক বার্তায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মো. সাখাওয়াত হোসেন-ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com