মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৬মার্চ) শ্রীনগর উপজেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় ৫টি মামলায় ৩২হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৩টা মামলায় ২ হাজার টাকা।
এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ১টা মামলায় ২ হাজার টাকা। সর্বমোট ৯ টি মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার এসআই মোঃ আলামিন,বিএসটিআই এর কর্মকর্তা ও আনসার সদস্য প্রমুখ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com