মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩মার্চ)সকাল ১০টার সময় শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের আয়োজনে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের কৃতি সন্তান, যাদের সর্বত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি বীরমুক্তিযোদ্ধা ও ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সালাম,বীরমুক্তিযোদ্ধা আলী আশ্রাফ,মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।
ও মুক্তিযোদ্ধা মোঃআবুবক্কর সিদ্দিক,মুক্তিযোদ্ধা মোঃমোসলেম খান,মুক্তিযোদ্ধা আঃ হক, ইউনিয়ন আঃলীগ নেতা কর্মী,সকল ইউপি সদস্য সহ উদ্যোক্তা তানজিলা প্রমূখ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com