ফরিদপুরের মধুখালীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান।
এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাসেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন অফিসকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
হৃদয় শীল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com