২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে এমবিশন কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গনের শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহিদ এর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
স্কুল-কলেজ বন্ধ থাকলেও স্কুল-কলেজের প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল দেওয়া ভুলেনি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। তাই সকাল সকাল ফুলের তোরা নিয়ে হাজির জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা এমবিশন কিন্ডার গার্ডেন ও স্কুলে।
সকল শহিদ এর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে সাজানো হয়েছে স্কুল প্রাঙ্গণের শহীদ মিনার, ভোর হতে না হতেই হাজির সকল শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মিছিলে সালাম,জব্বর রফিক,বরকত এর মত তাজা রক্তক্ষরণ হয়তো এ প্রজন্মের তরুন তরুনিদের দেখা হয় নাই। তাই বলে নিজের রাষ্ট্রীয় ভাষা কে ও সকল শহিদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে গোটা বাংলাদেশ যখন এক যায়গায় জড়ো হয় ঠিক তেমনি জড়ো হয়েছে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়ন বাসী।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফারির অফিসার ইনচার্জ নাজমুল হাসান, এস আই পলাশ, মইনূল হাসান, বিশিষ্ট সমাজসেবক তাজেল মাদবর, এমবিশন কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এসময় সকল শহিদ এর প্রতি দোয়ার মাধ্যমে রুহুের মাগফেরাত কামনা করা হয়।
রিপোর্ট মোঃ সুমন খন্দকার
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com