মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের চকবাজারে পুরাতন ঐতিহ্যবাহী পাকা ঘাটলা যেন ময়লা আবর্জনার স্তূপের পাহাড়।শ্রীনগর চকবাজারের ত্রিমূখী খালের পারের ঘাটের দু-পাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পলিথিন সহ ময়লা-আবর্জনা।
দিনের পর দিন স্তুপ হয়ে থাকা ময়লায় দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে করে অনুপযোগী হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাকা ঘাটলার সুফল।নোংরা পরিবেশে নষ্ট হচ্ছে সুন্দর পরিবেশ। শ্রীনগর উপজেলার প্রাণকেন্দ্র হল শ্রীনগর চকবাজার।
প্রতিনিয়ত হাজার- হাজার লোকের আনাগোনা,দুর-দুরান্ত থেকে নানা পেশার মানুষ আসা যাওয়া করেন এই চকবাজারে।স্হানীয় এক কাপর ব্যবসায়ী আমিনুল বলেন,সভ্যতার এই যুগে আমরা সভ্যতার পোশাক ঠিকই পরিধান করি কিন্তু ঘাটলার অবস্থা দখলে মনে হয়না আমরা সভ্যতার যুগে আছি।দক্ষিণে সিজুয়ে কিন্ডারগার্টেন ঘাটলার পাশে দিয়ে হেঁটে যায় কোমলমতি কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা।
উত্তরে ও পূর্বে রয়েছে দুটি জামে মসজিদ।শুধু তাই নয় পথচারীদের মুখে হরহামেশাই রুমাল ব্যবহার করতে দেখা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন,শুধু ময়লা-আবর্জনা পলিথিন ফেলেই ক্ষান্ত হন না রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এখানে হালকা ও ভারি কাজ সারেন অনেকেই।বর্ষাকালে খালের পানি টইটুম্বুর হওয়ায় পানির সাথে ময়লা-আবর্জনা দূরে ভেসে যায়।
কিন্তু শীতকালীন সময়ে খালে পানি না থাকায় ঘাটলার দুপাশ ময়লার স্তুপে পরিণত হয়।সে ময়লার দুর্গন্ধ বাতাসের সাথে চারপাশে ছড়িয়ে যাওয়ার কারনে আশপাশ বসবাসরত মানুষের স্বাস্থ্য ও পরিবেশ চরম ঝুঁকিতে।এ ব্যপারে বাজার কমিটির সাথে যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com