আজ মঙ্গলবার ১লা ফেব্রুয়ারী-২০২২ ইং দুপুরে সালথা উপজেলা অফিসে নির্বাহী অফিসার তাসলিমা আকতার সালথা কারাতে ছাত্রীদেরদলকে অভিনন্দন জানান ।
গত ২৮ জানুয়ারি ২০২২ ""২য় কিং কারাতে প্রতিযোগিতা ২০২২"" অনুষ্ঠিত হয়, এ আয়োজনে সালথা উপজেলা কারাতে দল অংশগ্রহণ করে, উক্ত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সালথা উপজেলা কারাতে দল ৩টি স্বর্ণ পদক,৭টি রৌপ্য পদক ও ১৫টি তাম্র পদক সহ মোট ২৫টি পদক অর্জন করে।

স্বর্ণপদক পায় যথাক্রমে-রুপা আক্তার, সম্প্রিতি সাহা ও বৃষ্টি আক্তার, সালথা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসলিমা আকতার উপজেলার সকল কারাতে ছাত্রীদের অভিনন্দন জানান, কারাতে প্রশিক্ষণার্থীদের উক্ত পদক ও তাদের অর্জিত কারাতে বেল্ট পরিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার সকলকে আরও ভালো কিছু করার জন্য ও সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা ব্যক্ত করেন। কারাতে প্রশিক্ষক মোঃ জহিরুল ইসলাম আলী,
এসময় সালথা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু নাসের হুসাইন,আরিফুল ইসলাম,মনির হোসেন, আজিজুর রহমান,সাইফুল ইসলাম,মোশাররফ মাসুদ,শরিফুল ইসলাম,বিধান মন্ডল প্রমুখঃ
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com