
কবিতা-মুগুর মুগুর
[ বাদাম, বাদামের অনুকরণে]
ইসমাইল হোসেন ফরিদ সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
মুগুর, মুগুর। ভাইজান, লোহার মুগুর।
আমার কাছে নাইকো ভাইজান বাঁশের মুগুর।
আমার কাছে পাবেন শুধু লোহার মুগুর।
দুর্ব্যবহার আর উল্টা পাল্টা কথা
এর জন্য মুগুর নিয়ে রেডি থাকি সদা।
তেলবাজি, ধান্দাবাজি নিয়ে আসেন
সমান সমান মুগুর খাবেন।
ল্যাং মারার চিন্তা আর ষড়যন্ত্র থাকে যদি
নিয়ে আসেন,
তাতে বোনাস পাবেন।
মুগুর, মুগুর। ভাইজান, লোহার মুগুর।
আমার কাছে নাইকো ভাইজান বাঁশের মুগুর।
আমার কাছে পাবেন শুধু লোহার মুগুর।
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com